ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী আরডিএ মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। দীর্ঘদিন ধরে মার্কেটের জলাবদ্ধতাসহ বিভিন্ন অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত সমস্যা নিয়ে ব্যবসায়ীরা অভিযোগ জানিয়ে এলেও কার্যকর সমাধান না পাওয়ার বিষয়টি চেয়ারম্যানের কাছে তুলে ধরেন তারা।

বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের এসব সমস্যার কথা শোনেন তিনি। পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা দীর্ঘদিনের জলাবদ্ধতা, মার্কেটের অবকাঠামোগত দুর্বলতা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান।

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, “আমার ইচ্ছা রাজশাহীতে একটি আধুনিক মার্কেট হোক। আমাদের এই মার্কেটে অনেক সমস্যা আছে। চাইলেই এসব সমস্যার সমাধান করা সম্ভব। তবে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।” তিনি বলেন, আরডিএ মার্কেটকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে তিনি আগ্রহী।

এ জন্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সহযোগিতা করলে আরডিএ কর্তৃপক্ষও তাদের পাশে থাকবে বলে জানান তিনি। চেয়ারম্যান আরও বলেন, “আমিও চাই এখানে আধুনিক কিছু হোক। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করলে আমিও সবসময় আপনাদের পাশে থাকব।” মার্কেটের সার্বিক পরিবেশের প্রশংসা করে আবুল কালাম আজাদ সুইট বলেন, এখানে চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের মতো ঘটনা নেই।

ব্যবসায়ীরা শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করছেন। এ অবস্থাকে কাজে লাগিয়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মার্কেটের উন্নয়ন ও আধুনিকায়ন করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা মার্কেটের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ব্যবসা পরিচালনায় নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় ব্যবসায়ী ও ক্রেতা উভয়কেই দুর্ভোগ পোহাতে হয়।

পাশাপাশি মার্কেটের বিভিন্ন অবকাঠামোগত সমস্যারও দ্রুত সমাধান চান তারা। ব্যবসায়ীদের কয়েকজন বলেন, আগের চেয়ারম্যানের সময়ে তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। বর্তমান চেয়ারম্যান সরেজমিনে মার্কেট পরিদর্শনে এসে তাদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। এতে তারা আশাবাদী হয়ে উঠেছেন। বর্তমান চেয়ারম্যানের উদ্যোগে আরডিএ মার্কেটের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে এবং মার্কেটটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

পরিদর্শনকালে চেয়ারম্যান মার্কেটের বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান,

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, এস্টেট অফিসার কামরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন আরডিএ মার্কেটের সভাপতি ফরিদ হাসান, সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের প্রত্যাশা, আরডিএ কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে মার্কেটের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অন্যান্য সমস্যা দূর হবে। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে আরডিএ মার্কেট রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস

আপডেট সময় : ০৩:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬