ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় গ্রামবাসী।

পরে মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কৃষককে ছেড়ে দেওয়ার পর ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান ইছাখালী মসজিদ পাড়ার মৃত নূর বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। সকালে ভারতীয় নাগরিকদের মালিকাধীন লীজ নেওয়া জমির মরিচ ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন স্থানীয় গ্রামবাসী।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন-সচিন কর্মকার ও নারায়ণ দেব। পরে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে ইছাখালী সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে ছেড়ে দেওয়া হয়। পরে দুই ভারতীয় নাগরিককেও ছেড়ে দেয় বিজিবি ।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেয় বর্ডার গার্ড বাংলাদেশের ইছাখালি বিওপির ক্যাম্প কমান্ডার সুবাদার আবু হানিফ। অন্যদিকে বিএসএফ এর পক্ষে নব চন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার ছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী

আপডেট সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬