ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহী রেঞ্জের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: আজ সকাল ১১:০০ ঘটিকায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি মো:আশিক সাঈদ বলেন, রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহে গত জুন ও জুলাই-২০২৬ মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্‌ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ডিআইজি পুরস্কৃত করেন।

সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী রেঞ্জের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬