ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

আর্জেন্টিনা ইচ্ছে করে ফাইনাল ছেড়ে দিয়েছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো তাজা আর্জেন্টাইন সমর্থকদের মনে। সেই হতাশারই এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। তাঁকে চিনতে না পেরে এক গাড়ির গ্যারেজের মালিক সরাসরি অভিযোগ করে বসেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা ইচ্ছা করেই বিশ্বকাপের ফাইনাল স্পেনের কাছে ছেড়ে দিয়েছেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি গাড়ির গ্যারেজে গিয়েছিলেন মেদিনা। সেখানে গ্যারেজের মালিক তাঁকে মাতের কাপ দিয়ে আপ্যায়ন করেন। কিন্তু মেদিনার হাতে থাকা পাত্রে আর্জেন্টিনা জাতীয় দলের তিনটি তারকা খোদাই করা দেখে তিনি জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে সমালোচনা শুরু করেন।

গ্যারেজ মালিক তখনও জানতেন না, যার সামনে বসে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এত কথা বলছেন, তিনিই জাতীয় দলের ডিফেন্ডার মেদিনা। মেদিনা অবশ্য নিজের পরিচয় প্রকাশ করেননি। বরং বিষয়টি উপভোগ করতে তিনি ওই ব্যক্তিকে আরও কথা বলতে উৎসাহ দেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁর অভিযোগ শোনেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।

মেদিনা পরে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, তিনি ওই ব্যক্তিকে আরও বিস্তারিত বলতে বলেছিলেন। তখন গ্যারেজ মালিকের বক্তব্য ছিল, ‘আমরা এটা ছেড়ে দিয়েছি। আমরা ম্যাচটা ছুড়ে দিয়েছি।’

তবে ঘটনাটির আসল চমক আসে কিছুক্ষণ পর। পাশের একটি বেকারি থেকে বের হওয়া এক নারী মেদিনাকে চিনতে পারেন। পরে তিনি গ্যারেজ মালিকের সঙ্গীকে বিষয়টি জানান। মেদিনাকে দেখে ওই নারী এতটাই অবাক হয়ে যান যে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন।

মেদিনার ভাষায়, তিনি কিছুটা দূরে সরে গিয়ে ওই নারীকে কাঁদতে দেখেন। তাঁর মনে তখন প্রশ্ন—‘সে এখানে কীভাবে থাকতে পারে!’ পরিস্থিতি স্বাভাবিক করতে মেদিনা নিজেই তাঁর কাছে এগিয়ে যান। এরপর তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘এখন কেঁদো না। আমরা কিছুই ছেড়ে দিইনি, আমরা জিততে চেয়েছিলাম।’ পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আর্জেন্টিনা ইচ্ছে করে ফাইনাল ছেড়ে দিয়েছে’

আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬