ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

বাঘায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গণপিটুনির পর থানায় দুই যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুই ব্যক্তি নিজেদের পুলিশ ও ডিবির সদস্য পরিচয় দিয়ে মো. সোহেল রানার বাড়িতে যান। এ সময় ভয়ভীতি দেখিয়ে তারা নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই ব্যক্তি আবার একই বাড়িতে গিয়ে নিজেদের পুলিশ ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে আরও টাকা দাবি করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিদের একজন হাসিবুল হাসান (২৬)। তাঁর বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া-লোকমানপুর এলাকায়। অপরজন সোহেল রানা (২৮), একই উপজেলার বাসিন্দা এবং পেশায় চালক। স্থানীয়দের দাবি, হাসিবুল নিজেকে কখনো ডিজিএফআই, আবার কখনো পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। বিষয়টি তদন্ত করে তার পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করছে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিরাজুল হক বলেন, আটক দুই ব্যক্তি বর্তমানে থানায় রয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গণপিটুনির পর থানায় দুই যুবক

আপডেট সময় : ০৬:১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬