ছাত্রদলের সন্ত্রাস ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না: মাওলানা মামুনুল হক
- আপডেট সময় : ১১:১৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ’২৪-এর বিপ্লবের পর নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এর থেকে কেউ রেহাই পাচ্ছে না। শিক্ষাঙ্গনে হামলা করে ক্যাম্পাসে আতঙ্ক তৈরি করা হয়েছে, ছাত্রদলের সন্ত্রাস শিক্ষাঙ্গনে চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, নির্বাচন-পরবর্তী নতুন করে যে ফ্যাসিবাদ শুরু হয়েছে তা এখনই আটকাতে হবে। তা না হলে ’২৪-এর জুলাই শহীদ থেকে দ্বিগুণ মানুষকে জীবন দিতে হবে।
তিনি বলেন, ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে বলি, আপনারা মজলুম থেকে জুলুমকারী হয়েছেন। যদি ফ্যাসিবাদ থেকে ফিরে না আসেন, তাহলে আমরা জুলুমের হাত ভেঙে দিব।’
মামুনুল হক বলেন,‘ গণভোট নিয়ে সরকার জাতির সাথে প্রতারণা করছে। সরকারকে বলি, এই রায় বাস্তবায়ন করুন। কারণ এই রায় ৭০ শতাংশ জনগণের, এই রায় শাপলা চত্বরের শহীদদের, এই রায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের, এই রায় ’২৪-এর রক্তের বিনিময়ে। যদি এই সনদকে অসম্মান করা হয়, তাহলে আমরা এর সম্মান রক্ষার্থে শপথ গ্রহণ করতে চাই।
’২৪-এর আন্দোলনে যখন মাঠে নামে, তখন সবাই বলছিল তোমরা কেন মাঠে নামলে? ক্বওমি ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামিনি, স্কুল-কলেজের আমার ভাইদের বুকে কেন গুলি করা হলো, এর জবাব দিতে নামছি। সুতরাং ভবিষ্যতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসাগুলো থেকে আবাবিল নেমে আসবে।’




















