ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

লাইব্রেরীতে হামলার বিচার দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাবি ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে শিবির ও রাকসুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি আয়োজিত হয়েছে। কর্মসূচিতে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদলের নেতা-কর্মীদেরকে সাক্ষর নিতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেন, আমরা গতকাল মানববন্ধনের পাশাপাশি আজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি নিয়েছি, যা সরাসরি ভিসি বরাবর প্রদান করব।

এ সময় তিনি ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে বলেন, আগামী ২ আগস্ট আমাদের রাবি ক্যাম্পাসে রুহুল কবির রিজভী আসার কথা রয়েছে। আমাদের সেই কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে হয়তো শিবির এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাতে পারে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, শিবির ও রাকসু লাইব্রেরিতে যে ঘটিয়েছে, তারা চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগে থেকেই জানাতে পারতো। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইন রয়েছে এবং প্রশাসন তার ব্যবস্থা নিত। কিন্তু তারা যে কাজটি করলো, দেশীয় অস্ত্র এবং তাদের যে মেশিনারি পাওয়ার, এই ক্ষমতা তাদের কে দিয়েছে? একটি লাইব্রেরি, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে কেন এই ধরনের হামলা? এর যথাযথ বিচার হওয়া দরকার এবং সেজন্যই আজ আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসুর কাজ হলো শিক্ষার্থীদের সেবায় কাজ করা। কিন্তু রাকসু নেতাকর্মীরা সেই কাজ ভুলে শিবিরসহ লাইব্রেরিতে, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে হামলা চালায়। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল মানববন্ধন করেছি এবং আজ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। আমরা চাই, এ হামলায় জড়িত রাকসু ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাইব্রেরীতে হামলার বিচার দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাবি ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি

আপডেট সময় : ০৩:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬