রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন আর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। চারা বিতরণ শেষে অতিথিরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম, সিনিয়র সহ-সভাপতি যুবাইর রশীদ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হান, প্রচার সম্পাদক জুবাইদ হাসান যতনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।




















