ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহী কলেজ রোভার স্কাউটের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ২ টায় কলেজের হাজী মুহাম্মদ মহসিন ভবনের ১১৭ নম্বর গ্যালারি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোভার স্কাউট গ্রুপের সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে নবগঠিত ক্রু কাউন্সিলকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, বিদায়ী কমিটি দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। কাজের ক্ষেত্রে ছোটখাটো ভুলত্রুটি থাকলেও সেগুলো ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভকামনা জানিয়ে বলেন, তারা আগের ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালোভাবে সংগঠনকে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, রোভার স্কাউট সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউট সদস্যদের নিজেদের পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে হবে। এতে সমাজ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

বিদায়ী বক্তব্যে প্রফেসর ড. হাসনা আরা বেগম বলেন, রোভার স্কাউট আমার অত্যন্ত ভালোবাসার একটি জায়গা। দীর্ঘদিন ধরে ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে এই সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করেছি। আজ দায়িত্ব থেকে বিদায় নিতে কষ্ট হলেও এটি দায়িত্বের স্বাভাবিক ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, তোমরা যখনই আমাকে প্রয়োজন মনে করবে, আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। নতুন নেতৃত্ব রোভার স্কাউটকে আরও সমৃদ্ধ করবে, এটাই আমার প্রত্যাশা। সংগঠনের প্রয়োজনে ডাকলে আমি অবশ্যই আবারও চলে আসব। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, রোভার স্কাউটের আরএসএল ও ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াকুব আলী, প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাম্মৎ ফাহমিদা আখতার কস্তুরী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম আনসারী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তরিকুল ইসলামসহ রোভার স্কাউটের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ রোভার স্কাউটের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬