ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উচ্চতর তদন্তে দুটি কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় আট ঘণ্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একটি কমিটি রেলওয়ের অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে। অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন।

এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সুযোগ এবং গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্ত হয়েছে। অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট আবারও সভা হবে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোতে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছেন। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, টিটিইর শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। এতে কয়েক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। বৈঠকে সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ

আপডেট সময় : ১২:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬