ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন, মডেল হবে সিরাজগঞ্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নবনির্মিত ১৫০ কিলোওয়াট পিক ক্ষমতার একটি ‘অনগ্রিড রুফটপ সোলার সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রকল্পটির উদ্বোধন করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই ২০২৬ তারিখে সোলার সিস্টেমটির সম্পূর্ণ কমিশনিং সম্পন্ন হয়। চালুর পর থেকে বর্তমান পর্যন্ত এই প্রকল্প থেকে ৬.১৩ মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এরপর গত ৯ জুলাই ২০২৬ তারিখে এই রুফটপ সোলার সিস্টেমটিকে অফিশিয়ালি ‘নেট মিটারিং’ ব্যবস্থার আওতায় আনা হয়।

পুরো প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের অর্থায়নে এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সিরাজগঞ্জের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড’।

উদ্বোধনকালে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলাকে সোলার পাওয়ারের একটি আদর্শ ‘মডেল জেলা’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায়। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও দেখানো আদর্শ পথ অনুসরণ করে সে লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন, মডেল হবে সিরাজগঞ্জ

আপডেট সময় : ০৩:৪২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬