ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সহযোগী সদস্য হলেন সাদিক কায়েম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবু সাদিক কায়েম। বুধবার দেখা যায়, জামায়াতের আমিরের কাছ থেকে সংগঠনের সহযোগী সদস্য হওয়ার জন্য সদ্য বিদায়ীরা ফরম পূরণ করার জন্য সংগ্রহ করছেন।

বুধবার ফেসবুকে এমন একটি ছবি দেখা যায়। সাদিক কায়েম জানান, দেশের জনস্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক নানা রাজনৈতিক ও সামাজিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের ছাত্রসমাজ ও সাধারণ দেশবাসীর প্রত্যাশার কথা জামায়াত আমীরের কাছে তুলে ধরেন।

বিশেষ করে, গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং সম্প্রতি রংপুরে তিস্তা নদী বাঁচানোর দাবিতে সোচ্চার ভূমিকার জন্য বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি চট্টগ্রামের সাম্প্রতিক বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দশা স্বচক্ষে দেখে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার মানবিক উদ্যোগের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিপি সাদিক কায়েম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, সেশনজট নিরসন ও শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানে আগামী দিনগুলোতেও সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের সহযোগী সদস্য হলেন সাদিক কায়েম!

আপডেট সময় : ১০:৫৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬