ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে এমন মানুষ তৈরি হবে, আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে মন্তব্য করেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি মন্ত্রী বলেন, যে জাতি মেধাবীদের সম্মান করতে পারে না সে জাতি কখনো সফল হতে পারেনা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদান অপরিসীম। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজশাহী শিক্ষা, মেধা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য দেশজুড়ে বিশেষ মর্যাদা অর্জন করেছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী ৫ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে

আপডেট সময় : ১১:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬