ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ‘গ্রাহকের আস্থাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি’। ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী শাখায় ‘গ্রাহক সেবা মাস’ উপলক্ষে গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় রাজশাহীর আলুপট্টি মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসেবা, আমানত ব্যবস্থাপনা, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রদূত হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপদ বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর সেবা, শরিয়াহসম্মত কার্যক্রম এবং গ্রাহকবান্ধব উদ্যোগের কারণে ব্যাংকটির প্রতি মানুষের আস্থা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়ভিত্তিক স্কিমে গ্রাহকদের আগ্রহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তারা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খালেকুজ্জামান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে শাখার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সমাজসেবী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যাংকের গ্রাহক আয়শা আক্তার লিজা বলেন, “এক সময় ইসলামী ব্যাংককে ঘিরে নানা আলোচনা ও প্রশ্ন ছিল। তবে বর্তমানে দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ব্যাংকটি আবারও মানুষের আস্থা অর্জন করেছে। এখন গ্রাহকরা নিশ্চিন্তে তাদের সঞ্চয় ও বিনিয়োগ ইসলামী ব্যাংকের হাতে তুলে দিচ্ছেন।”

বক্তারা আরও বলেন, একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ তার গ্রাহক। সেই আস্থা ও ভালোবাসাকে ভিত্তি করেই ইসলামী ব্যাংক নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। উপস্থিত গ্রাহকেরা ব্যাংকের সেবার মান, কর্মকর্তাদের আন্তরিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সভায় ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবার অভিমত ছিল, গ্রাহকের আস্থাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সবচেয়ে বড় শক্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬