ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফন্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার বালোগানার লাল বিতর্কের কারণে সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। তারা বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এক চিঠিতে আইনপ্রণেতারা ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পর্যালোচনার দাবি জানান। তাদের মতে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রতি আস্থা বজায় রাখতে বিতর্কিত সিদ্ধান্তগুলোর স্বচ্ছ তদন্ত প্রয়োজন।

চিঠিতে বিশেষভাবে বালোগানকে ঘিরে নেওয়া সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। পরে ফিফা বিশেষ বিধান ব্যবহার করে তার নিষেধাজ্ঞা স্থগিত করে। এই সিদ্ধান্তই নতুন বিতর্কের জন্ম দেয়।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাল কার্ডের সিদ্ধান্তকে অন্যায্য বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করেন বলে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ফিফার এই পদক্ষেপের সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি এক বিবৃতিতে ঘটনাটিকে নজিরবিহীন এবং গ্রহণযোগ্যতার বাইরে বলে উল্লেখ করেছে।

আইনপ্রণেতাদের মতে, ২০২৬ সালের বিশ্বকাপে রেফারিং, প্রশাসনিক সিদ্ধান্ত, সম্ভাব্য রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর-সংশ্লিষ্ট বিভিন্ন বিতর্ক একসঙ্গে বিবেচনায় নিয়ে স্বাধীন তদন্ত হওয়া উচিত। তাদের বিশ্বাস, এমন উদ্যোগ বিশ্ব ফুটবলের প্রতি সমর্থকদের আস্থা ধরে রাখতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

আপডেট সময় : ০৩:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬