ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: টানা ছয় দিনের বিরতি শেষে আজ (মঙ্গলবার) বিকেলে আবারও শুরু হচ্ছে চলতি সংসদ অধিবেশনের কার্যক্রম। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয়ের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, দিনের বৈঠকে পাঁচটি মন্ত্রণালয় ও একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়। এ ছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট দুটি নোটিশের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩০ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের পর সংসদের অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে বাজেটের পাশাপাশি অর্থ বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনও পাস হয়েছে।

বাজেট উত্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

আপডেট সময় : ০৩:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬