ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

আজ শুরুর একাদশে থাকবেন মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে লড়াই শুধু কৌশলের নয়, শারীরিক সক্ষমতারও বড় পরীক্ষা। অতিরিক্ত সময়ের ক্লান্তি, চোটের শঙ্কা এবং একাদশ নির্বাচন সব মিলিয়ে শেষ ষোলোর ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার নাম লিওনেল মেসি।

রাউন্ড অব বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াইয়ের পর কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পুরোপুরি ফিট নন। নাহুয়েল মোলিনা, এনজো ফার্নান্দেজ এবং ফাকুন্দো মেদিনা অনুশীলনে কিছুটা অস্বস্তিতে ছিলেন। মেদিনার সমস্যা গুরুতর নয়, এটি মূলত ক্র্যাম্প বলে জানা গেছে। তবুও বিকল্প হিসেবে বাঁ-প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকো প্রস্তুত আছেন। উইঙ্গার নিকো গনসালেসের গোড়ালির চোট নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সবচেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি হয়েছে মেসিকে ঘিরে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে সংঘর্ষের পর তার মাথায় ফোলাভাব দেখা যায়। এরপরও পুরো ম্যাচ খেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে তিনি জানান, সামান্য ব্যথা আছে তবে তিনি ভালো আছেন। এখন পর্যন্ত এ বিষয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত কোনো মেডিক্যাল আপডেট দেওয়া হয়নি। তবে দল আশাবাদী, মিসরের বিপক্ষে মেসিকে নিয়েই মাঠে নামা যাবে।

পারফরম্যান্সের দিক থেকেও আলোচনায় আছেন মেসি। গত ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে তিনি দুটি আলাদা বিশ্বকাপের নকআউট পর্বে গোল করার কীর্তি গড়েছেন। একই সঙ্গে নকআউটে তার গোলসংখ্যা ১২-তে পৌঁছেছে। অল্প সময়ের ব্যবধানে একই রেকর্ডে পৌঁছান ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও।

অন্যদিকে মিসরও কিছুটা রক্ষণভাগের অনিশ্চয়তা নিয়ে মাঠে নামতে পারে। লেফট-ব্যাক করিম হাফেজের অবস্থা এখনও পরিষ্কার নয়। বিকল্প হিসেবে থাকা আহমেদ ফাতুহ পুরোপুরি ফিট নন। সেন্টার-ব্যাক মোহাম্মদ আবদেলমোনেমের খেলাও অনিশ্চিত। তবে স্বস্তির খবর, নিষেধাজ্ঞা শেষে মিডফিল্ডার মোহানাদ লাশিন ফিরছেন দলে। আক্রমণে থাকছেন মোহাম্মদ সালাহ, যিনি আছেন দারুণ ফর্মে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ শুরুর একাদশে থাকবেন মেসি

আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬