ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ২০২৪-এর জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সারা দেশের আওয়ামী লীগের দলীয় অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম; আগুন জ্বালিয়ে দিয়েছিলাম।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। রাকিবুল বলেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের বারবার ফোন করে সহযোগিতা চেয়েছেন। আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তার বড় ভাই আবু হোসেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলের কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য শুধু দেশের মানুষই নয়, বিশ্ববাসীও দেখেছে। তার আত্মত্যাগই মানুষকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কিন্তু এই আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

আপডেট সময় : ০৩:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬