নিজ শহরে ত্বাকিকে রাজকীয় সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:৪৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আসেফ আবিদ: যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন (আইইএলসি)-এ বিশ্বের ৭১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে গৌরবময় গোল্ড মেডেল অর্জন করেছে রাজশাহীর কৃতি সন্তান মোহাম্মদ সায়ইদ ইবনে ত্বাকি।
বিশ্বমঞ্চে এই অভাবনীয় সাফল্যের পর নিজ শহর রাজশাহীতে পা রাখলে তাকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়।আজ মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ টায় রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মসজিদ মিশন একাডেমির পক্ষ থেকে এবং তার সহপাঠী ও বন্ধুদের উদ্যোগে এই উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, গত ২১ থেকে ২৫ জুন লন্ডনে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিক ইংরেজি ভাষা প্রতিযোগিতায় বাংলাদেশ দল থেকে অংশ নেওয়া ১১ জন শিক্ষার্থীর মধ্যে সাঈদ ইবনে ত্বাকি ছিলেন রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি। তিনি বর্তমানে মসজিদ মিশন একাডেমির দশম শ্রেণীর শিক্ষার্থী।
তার এই বিশ্বজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের লাল-সবুজের পতাকার পাশাপাশি শিক্ষার নগরী রাজশাহীর সুনামও এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে সায়ইদ ইবনে ত্বাকি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও তার সহপাঠীরা তাকে ফুল দিয়ে এবং করতালি ও স্লোগানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতি সাঈদ ইবনে ত্বাকি বলেন, “বিশ্বের ৭১টি দেশের প্রতিযোগীদের সাথে লড়ে দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা অনুভূতি। এই সাফল্যের পেছনে আমার মা-বাবা এবং স্কুলের সম্মানিত শিক্ষকদের অবদান ও দিকনির্দেশনা সবচেয়ে বেশি ছিল।
মসজিদ মিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসাইন বলেন, ত্বাকিরে এই কৃতিত্ব আমরা গর্বিত। আমরা চাই বাংলাদেশের এই গৌরব সারাদেশের মানুষ।




















