সংবাদ শিরোনাম ::
নতুন অর্থ বছরে জ্বালানি তেলের দাম ভোক্তাদের জন্য যে সিদ্ধান্ত নিল সরকার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: আন্তর্জাতিক বাজারে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম কমানো হয়নি। জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত জ্বালানি তেলের ভোক্তা মূল্য আগামী জুলাই মাসেও অপরিবর্তিত থাকবে।
বর্তমান মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৯ টাকা, কেরোসিন ১১৩ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা। নতুন এ মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




















