ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনেয়ীর জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

আজ ৩০ জুন ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি’র নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্যগণ হলেন জনাব মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রতিনিধিদলটি মূলত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সফরকালে সরকারি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

একইসাথে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সফরটি সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খামেনেয়ীর জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬