ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাজেট আলোচনায় সময় কম দেওয়া ও বিলের কপি আগে না দেওয়ার অভিযোগে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার সংসদ অধিবেশনের শেষ সময় এসে তারা ওয়াকআউট করে।

বাজেট আলোচনায় রোববার শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি হিসেবে দুটি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হলো ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ও পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল।

আগে নোটিশ না দিয়ে বিল দুটি আনায় বিল উত্থাপনে আপত্তি জানায় বিরোধী দল। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল সময় মার্জনা করেছেন বলে জানান। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিল উত্থাপনের পর জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান।

ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, তাকে এ মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব না। এখন ৩০০ বিধিতে একটা বিবৃতি আছে। তিনি মির্জা ফখরুলকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।

তখন মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য সুখবর আছে। ডেপুটি স্পিকর বলেন, বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান! এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ‘ওয়াক আউট করলাম’। এটা বলে তারা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। পরে মির্জা ফখরুল জানান, আগামীকাল বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার বৈঠক মূলতবি করেন।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম দেওয়া, সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া, পয়েন্ট অব অর্ডার না দেওয়ায় তারা সংসদ থেকে ওয়াক আউট করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট সময় : ০৩:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬