মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর যুব র্যালি ও সমাবেশ
- আপডেট সময় : ০৩:০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, রাজশাহী মহানগরীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নগরীর আলুপট্টি এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি- পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের যুব বিভাগ রাজশাহী মহানগরের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ。সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম。
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানসমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিষাক্ত ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে。প্রধান অতিথি আবু মোহাম্মদ সেলিম দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদক নির্মূলে কার্যকর ও কঠোর উদ্যোগ গ্রহণের দাবি জানান。তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান。সভাপতির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশে মাদকের বিস্তার বেড়েছে。তিনি যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান。
উক্ত র্যালি ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর, যুব বিভাগ এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন । রালিতে তাদেরকে যুব সমাজ নেশায় মরে শিংল সালাউদ্দিন কি করে, মাদককে না বলুন সুন্দর জীবন গড়ুন সহ বিভিন্ন ধরনের মাদকবিরোধী স্লোগান দিতে দেখা যায়।




















