ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজ গণিত বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের গণিত বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় কলেজের তৃতীয় বিজ্ঞান ভবনের ৪০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাজশাহী কলেজ জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। পরীক্ষার ফলাফল, একাডেমিক পরিবেশ, অবকাঠামোগত সুবিধা ও পরিচ্ছন্নতা এই সাফল্যের অন্যতম কারণ।

তিনি শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হতাশাগ্রস্ত মানুষ কখনো সফল হতে পারে না। আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলাম। আজ থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করো। শুধু বড় প্রতিষ্ঠানে পড়লেই সফলতা আসে না; লক্ষ্য স্থির করে পরিশ্রম করলে রাজশাহী কলেজ থেকেও বিসিএসসহ বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়া সম্ভব।

অধ্যক্ষ আরও বলেন, তোমাদের বাবা-মায়ের স্বপ্ন ভঙ্গ করবে না। ধূমপান ও মাদক থেকে দূরে থাকবে। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে আমার কাছে নিয়ে আসবে। তোমরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছ, তা যেন বাস্তবে রূপ পায় সেই প্রত্যাশা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী বলেন, তোমরা দেশের অন্যতম সেরা কলেজে ভর্তি হয়েছ। জীবনের সাফল্য শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; একজন ভালো মানুষ হওয়াই প্রকৃত শ্রেষ্ঠত্বের পরিচয়।

তিনি বলেন, নিজের লক্ষ্য অর্জনের জন্য সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করতে হবে এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। রাজশাহী কলেজের অনেক শিক্ষার্থী আজ এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত, যা এ কলেজের গৌরবের প্রতীক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ছাইফুল ইসলাম বলেন, যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, তারাই ভালো ফলাফল অর্জন করে। মা-বাবা ও শিক্ষকই একজন শিক্ষার্থীর সর্বোত্তম অভিভাবক। জীবনে সফল হতে হলে বিবেককে সবসময় সচল রাখতে হবে।

অনুষ্ঠানে গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আয়েশা নাজনীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ গণিত বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬