ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ নিহত হওয়ার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর।

রোববার রাত সাড়ে ৯টায় নগরীর জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, রাজশাহী কলেজ ও জাদুঘর মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় “আমার ভাই মরলো কেন, তারেক রহমান জবাব দে”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ খুনের মাস্টার প্ল্যান”, “আমার ভাই মরলো কেন, শিলং সালাউদ্দিন জবাব দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”, “আমার ভাই কবরেতে, খুনি কেন বাহিরেতে”, “বিচার বিচার বিচার চাই, হত্যার বিচার চাই”সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইমরান নাজির বলেন, “৫ আগস্টের পর আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছি। আমরা দেখতে পাচ্ছি, লন্ডন থেকে আগত এক মুফতি দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। ২০০১ সালে বিএনপি সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। এখন তারা চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসের মাধ্যমেও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায়।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে নব্য স্বৈরাচারী বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সমাবেশে বক্তারা সাইফুল্লাহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় ছাত্রশিবিরের মহানগর দপ্তর সম্পাদক, প্রকাশনা সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১২:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬