ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন। ‘মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কবি আল মুজাহিদী’ শিরোনামের পোস্টে জামায়াত আমির বলেন- বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, কবি আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।

জামায়াত আমির বলেন, বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে।

মরহুমের জন্য দোয়া করে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সকল নেক আমল ও খেদমত কবুল করুন। তার সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

আল্লাহ তাআলা তার কবরের জীবনকে শান্তিময় ও জান্নাতি জীবনে পরিণত করুন, তার কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দিন।

মহান রব তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের এ শোক সইবার তাওফিক দান করুন এবং সবাইকে উত্তম সবর অবলম্বন করার শক্তি দিন। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

আপডেট সময় : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬