ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: এই মুহূর্তে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বকশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। আজ শুক্রবার বিকেলে তিনি সেখানে যান এবং মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, আশুরা দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এর আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক (যুগ্ম সদস্যসচিব) তারেক রেজা, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্যসচিব এস এম শাহরিয়ার এবং যুগ্ম সদস্যসচিব ফারজানা আহমেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৬:১৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬