ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে রাজশাহী কলেজে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: “সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং রাজশাহী কলেজের অধ্যাপক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার। তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্রই নন, বরং তাঁদের চিন্তা-চেতনা, মানবতাবোধ এবং সমাজদর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মের মাঝে তাঁদের আদর্শ ও মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি মানবিক ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনায় অংশ নিয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা এবং নজরুলের সাম্য, মানবতা ও প্রতিবাদের চেতনা জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, দর্শন এবং মানবিক চেতনা সমাজকে আলোকিত করার শক্তি ধারণ করে। তাঁদের আদর্শ ধারণ ও চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোসা. তাসলিমা খাতুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক উর্মিলা চক্রবর্তী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ অসংখ্য শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী।

আলোচনা সভা শেষে রবীন্দ্র ও নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই মহান কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে রাজশাহী কলেজে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ১২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬