ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাজশাহীতে আর্জে ন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরানোয় প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আর্জেন্টিনা সমর্থকের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্রাজিল জাতীয় দলের জার্সি পরিয়ে পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ব্যক্তিগত পরিচয় ও ফুটবলীয় আবেগের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সমর্থক।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টায় রাজশাহী কলেজের পদ্মপুকুরের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফানাটিক্সের দপ্তর সম্পাদক সারোয়ার আলম সাফি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের ছবি সংগ্রহ করে AI প্রযুক্তির মাধ্যমে ব্রাজিল দলের জার্সি পরানো একটি সম্পাদিত ছবি তৈরি করা হয়। পরে খালিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে ‘Rajshahi College Brazil Fans Club (RCBFC)’ গ্রুপে ছবিটি প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সারোয়ার আলম সাফি বলেন, আমি একজন গর্বিত আর্জেন্টিনা সমর্থক। আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এটি শুধু একটি ছবি বিকৃতির ঘটনা নয়, বরং আমার ব্যক্তিগত অনুভূতি, পরিচয় ও ফুটবলীয় বিশ্বাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, একজন আর্জেন্টিনা সমর্থকের ছবিতে ব্রাজিলের জার্সি পরানোর মতো কাজ কেন করা হলো, কারা এর সঙ্গে জড়িত এবং এটি করার আগে আমার কোনো মতামত নেওয়া হয়েছিল কি না, এসব বিষয় তদন্ত করে জনসম্মুখে আনার দাবি জানাই।

এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রযুক্তির অপব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট তৈরি হতে পারে, যা ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন গোষ্ঠীর জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাজশাহীতে আর্জে ন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরানোয় প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬