ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি ও কৃষক কার্ড তুলে দেবে সরকার। বিএনপির রাজনীতিই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। বুধবার দুপুর ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা এই বাজেটকে গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। যারা সংসদে ও সংসদের বাইরে এই বাজেটের বিরোধিতা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখে যেই বাজেট করা হয়েছে সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দিয়েছে। যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক তুলে নেয়া হয় সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না।

তারেক রহমান বলেন, খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যাননি। এ দেশেই আমাদের শেষ ঠিকানা। যারা বিভ্রান্ত করতে চায় তারা প্রশ্ন তোলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা জনগণকে ফেরত দেয়া হবে। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য দেশের কল্যাণে ব্যয় করা হবে। টাকার অভাব হবে না। যারা টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এর আগে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী, এরপর মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া

আপডেট সময় : ০৯:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬