ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

হিজাব নিয়ে মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিএনপির সাংসদ মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের অভিযোগ এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে হিজাব নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেন তারা। বক্তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট সাংসদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

একই সঙ্গে তারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সামাজিক অবক্ষয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সুযোগ পাচ্ছে। তাই ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন বলেন, ধর্মীয় মূল্যবোধ, নারীর মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে ছাত্রশিবির কখনো আপস করবে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি তুলে ধরতে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, দেশের জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক জহির রায়হান, সাবেক মহানগর সভাপতি সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সমাজে ন্যায়বিচার, শালীনতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজাব নিয়ে মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬