ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

৫০ বছরের খেদমতের পর বিদায়, সম্মাননায় সিক্ত মুয়াজ্জিন “রমজান আলী”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ার বায়তুর রহমান জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন রমজান আলী বিদায় নিয়েছেন। ৫০ বছর ধরে মসজিদের খেদমতে নিয়োজিত এই মুয়াজ্জিনকে সম্মান জানিয়ে শুক্রবার রাতে মসজিদ কমিটির পক্ষ থেকে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জানা গেছে ১৯৭৬ সালে তিনি মসজিদটিতে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেন। এই দীর্ঘ সময়ে তিনি নিয়মিত আজান দেয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মুসল্লিদের নামাজের পরিবেশ নিশ্চিত করাসহ নানা দায়িত্ব পালন করে আসছিলেন।

তার বয়স বেড়ে যাওয়ায় এই মসজিদে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটে। পরে মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বিদায়ী মুয়াজ্জিন রমজান আলী বলেন, অনেক বছর ধরে এই মসজিদের খেদমতে ছিলাম। আমার কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দেবেন। তবে শারীরিক অসুস্থতার কারণে যেতে হয়েছে।

কমিটি আমাকে যে অর্থ সহায়তা দিয়েছে তাদের প্রতি রইল অকৃত্রিম ভালবাসা। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ইব্রাহীম সাহেব (মুহতামিম), টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, নিউমার্কেট ও শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বাশির আল হাদি, পাঠানপাড়ার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আমানুল্লাহ, মসজিদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী, সহকারি সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন, মসজিদের কোষাধ্যক্ষ মোহাম্মদ নাবিউল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫০ বছরের খেদমতের পর বিদায়, সম্মাননায় সিক্ত মুয়াজ্জিন “রমজান আলী”

আপডেট সময় : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬