ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকার বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না। কারণ তারা জনগণের রায়কে শুরুতেই উপেক্ষা করেছে। আজ দেখুন চট্টগ্রামে বাংলাদেশের পুলিশ জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে তুলে নিয়ে অপহরণ করে। সংস্কার না করার কুফল আরও দেখতে পাবে জনগণ।

তিনি বলেন, সরকার যদি সংস্কার না করে তাহলে জনগণ আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটবে। ইতোমধ্যে সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে আবারও হত্যা শুরু হয়েছে। জনগণ একদিকে, সরকার আরেক দিকে। সীমান্তে জনগণ বিজিবিকে সহায়তা করছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিচ্ছে। দুর্নীতি, বৈষম্যের দিকে গেলে সরকারকে খুব বেশি সময় দেওয়া হবে না। এখুনি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পথে আসুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

আপডেট সময় : ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬