মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম
- আপডেট সময় : ০৪:৩৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যতদিন চরমোনাই হকের ওপর থাকবে ততদিন চরমোনাইর সাথে থাকবেন। যখন বিচ্যুতি ঘটবে তখন বের হয়ে যাবেন। মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই। চরমোনাই চায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত খায়েম। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শহরে এম সাইফুর রহমান টাউন হলে সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
জেলা সভাপতি আলহাজ মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও জেরা সেক্রেটারি জেলা আলহাজ শামসুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম, আদর্শিক চেতনা ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




















