ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহীতে শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন : রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় জনতার গণপিটুনিতে আহত হন অভিযুক্ত। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সোমবার দুপুর ১টার দিকে নওহাটা এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ওই শিশু নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে ভ্যানচালক শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে তিনি আরও কয়েকবার একই ধরনের আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি তার বাবা ও স্বজনদের জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত ভ্যানচালককে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠায়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্ত ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

আপডেট সময় : ০৩:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬