ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

স্থানীয় সরকার নির্বাচন: বিধি চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর মত নেবে ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিধিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি)। বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে ইসি। এ জন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের মতামতের জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, তাঁর ব্যক্তিগত ধারণা, বিজ্ঞপ্তি দেওয়া হবে, মিডিয়ায় জানানো হবে, রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে। এর আগে কমিশন সভা হবে। অতীতেও এভাবেই হয়েছে। কমিশন সভা কবে হবে, জানতে চাইলে আখতার আহমেদ জানান, কমিশন সভার সঠিক সময় তিনি বলতে পারছেন না। এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে হবে বলে তাঁর ধারণা।

ইউনিয়ন পরিষদের (ইউপি) আচরণবিধি চূড়ান্ত হয়েছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, খসড়া পর্যায়ে এটা ঠিকঠাক করা হয়েছে। বাকিটুকু কমিশন অনুমোদন করলে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হবে না। ওই অংশটুকু বাদ যাচ্ছে। আইনের ধারাবাহিকতায় সংশোধন লাগছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়বে। একেক স্থানীয় নির্বাচনে একেক হারে বাড়বে। কোনোটিতে পাঁচ হাজার টাকা, কোনোটিতে এক হাজার টাকা, কোনোটিতে ১০ হাজার টাকার বাড়ানোর কথা ভাবা হচ্ছে। স্থানীয় নির্বাচনের সময় জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তারিখের ৪৫ দিন আগে তফসিল হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করে স্থানীয় সরকার বিভাগের ওপর। অক্টোবরের কথা যদি মন্ত্রী বলেন, তাহলে তাঁর বলার কিছু থাকে না। তিনি কমিশনের পক্ষ থেকে বলতে পারেন, এখনো তাঁদের কাছে কোনো চিঠি আসেনি।

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের সদস্য এবং যাঁদের বিরুদ্ধে মামলাও আছে, তাঁরা কি ভোটে অংশ নিতে পারবেন—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনগতভাবে যেখানে নিষেধাজ্ঞা আছে, যাঁদের নামে মামলা আছে, অভিযোগপত্রভুক্ত, তাঁদের ক্ষেত্রে একধরনের, কিন্তু বলা যেতে পারে, জাতীয় সংসদ নির্বাচনেও তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাহলে এখানে কেন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্থানীয় সরকার নির্বাচন: বিধি চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর মত নেবে ইসি

আপডেট সময় : ০৩:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬