ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

স্বীকৃতি দেওয়ায় পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভালো কাজে পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হলে তাদের মনোবল বাড়বে। এছাড়া পুলিশ বাহিনীকে আরো বেশি গতিময় করা হবে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী৷

স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এগুলোর স্বকৃতি দিতে চাইছি। এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এমন কিছু আগে হয়েছে কি না, আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্টআপ করতে চাই। জাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়িত্ব পালন করতে পারে।’

মন্ত্রী বলেন, সাম্প্রতিক তিনটি ঘটনায় দায়িত্ব পালন করা পুলিশে সদস্যদের আমরা সনদ দিয়েছি। এদের মধ্যে রয়েছেন রামিসা হত্যাকাণ্ডে দ্রুতসময়ে দায়িত্ব পালনকারী কয়েকজন সদস্য, দৌলদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ভূমিকা পালনকারী তিনজন এবং মুন্সিগঞ্জের গ্যাংরেইপ ঘটনায় চার আসামিদের গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্য স্বীকৃতি পাচ্ছেন।

সব মিলিয়ে ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার, সম্মাননা সনদ এবং কয়েকজনকে ব্যাজ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বীকৃতি দেওয়ায় পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬