ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

কোথায় নেয়া হলো খানজাহান আলী মাজারের সেই কুমিরটিকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাগেরহাটের খানজাহান আলী (রহ.) দিঘির কুমির অবশেষে অপসারণ করা হয়েছে। বুধবার দুপুরে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগে সকাল থেকেই বন বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান করেন। বেলা ১১টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে শুরু হয় ধরার কার্যক্রম। দুপুর ১২টার দিকে খাবারের প্রলোভন দিয়ে কুমিরটি বেঁধে ফেলা হয়। এরপর কুমিরটিকে নিয়ে খুলনার দিকে রওনা করে বন বিভাগ।

তিন দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জরুরি সভায় কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে কুমিরটি সরিয়ে নেওয়ায় সস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। দিঘিপাড়ের বাসিন্দা কুলসুম বেগম বলেন, ‘খান জাহানের আমলের কুমির শান্ত ছিল। কিন্তু এই কুমিরকে আমরা অনেক ভয় পাই। দিঘিতে নামতে পারি না।’

কুমির বিশেষজ্ঞ আজাদ কবির বলেন, ‘আমরা ভালোভাবে কুমিরটিকে উদ্ধার করতে পেরেছি। প্রায় ৬০০ কেজি ওজন এই মাদী কুমিরটির। এটিকে এখন খুলনা রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সদর উপজেলা ইউএনও মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে। কুমিরের বিষয়ের পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা আলোচনা সাপেক্ষে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোথায় নেয়া হলো খানজাহান আলী মাজারের সেই কুমিরটিকে

আপডেট সময় : ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬