ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে নতুন মূল্যহার ঘোষণা করেছে, যা জুন মাসের বিল থেকেই কার্যকর হবে। বুধবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শুনানি কক্ষে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়িয়ে ইউনিটপ্রতি ০.৩১৩৫ টাকা থেকে ০.৩৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাইকারি মূল্য, সঞ্চালন ব্যয় ও বিতরণ খরচ বিবেচনায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গ্রাহকভেদে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে ভারিত গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন মূল্যহার কার্যকর হওয়ার পরও বিদ্যুৎ খাতে সরকারকে বছরে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। মাত্র এক মাসের উদ্যোগে পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে একযোগে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অন্যতম বড় মূল্যসমন্বয় হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

আপডেট সময় : ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬