ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

যে জাতি কৃতী সন্তানদের সম্মান দেয় না, সে জাতি কখনো উন্নত হতে পারে না : ভূমিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘যে জাতি বা যে প্রতিষ্ঠান তার কৃতী সন্তানদের স্বীকৃতি ও সম্মান দেয় না, সে জাতি কখনো উন্নত হতে পারে না।’ তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মেধার স্বাক্ষর রেখে তারা যেন বিশ্বের সেবা করে এবং সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে পুনরায় মাতৃভূমির সেবায় আত্মনিয়োগ করে।

রাজশাহী কলেজ অডিটরিয়ামে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার (৩১ মে) সকালে ২০২৫ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজশাহী কলেজ আমাদের সবার কাছে মায়ের মতো। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কেবল বাংলাদেশ বা এই উপমহাদেশেই নয়, বরং সারা বিশ্বে এক সুমহান সম্মানের অধিকারী এবং এর সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয়।’

রাজশাহী কলেজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ‘এই প্রতিষ্ঠান বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের জন্ম দিয়েছে। ’ তিনি উল্লেখ করেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দৃষ্টি রয়েছে রাজশাহী কলেজের ওপর।

রাজশাহী কলেজের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে কলেজের জন্য একটি নতুন আধুনিক একাডেমিক ভবন এবং অডিটরিয়াম নির্মাণ করা হবে। এ ছাড়া নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাসটিকে আরও বড় পরিসরে সংস্কার করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী কলেজের খেলার মাঠটি সংস্কার করে আরো আধুনিক করার বিষয়েও আশ্বাস প্রদান করেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফান্ডে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, উপাধাক্ষ্য আবু মো. ইউনুছ আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, অভিভাবকগণ, সুধীজন ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের মোট ৩৪২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়, যারা মধ্যে ৮১ জন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, ৬৬ জন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ২০ জন কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং ১৭৫ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে জাতি কৃতী সন্তানদের সম্মান দেয় না, সে জাতি কখনো উন্নত হতে পারে না : ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬