ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ কাল, বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: আগামীকাল (০৩ জুন) থেকে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে এবং এই নতুন দাম জুন মাস থেকেই কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুৎ খাতের ঘাটতি কমানোর লক্ষ্যে এই নতুন ট্যারিফ আদেশ জারি করা হতে পারে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে ১ টাকা থেকে ১ টাকা ২৫ পয়সা পর্যন্ত বাড়তে পারে।

সেচ থেকে শুরু করে শিল্প, লাইফলাইনসহ সব ধরণের গ্রাহকের দাম বাড়ছে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সুত্র নিশ্চিত করেছে। নতুন দর ১ জুন থেকেই কার্যকর হতে যাচ্ছে।

যারা মাসে ৭০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তারা ‘লাইফলাইন’ বা গরিব গ্রাহক ক্যাটাগরিতে আছেন। এই ক্যাটাগরির গ্রাহকদের বিদ্যুতের বিলের স্তর অপরিবর্তিত রাখা হতে পারে।

বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি আবাসিক গ্রাহকদের বিলিংয়ের স্ল্যাব বা ধাপ পরিবর্তনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ ইউনিটের বেশি ব্যবহারকারী মধ্যম আয়ের গ্রাহকদের ওপর অতিরিক্ত খরচের চাপ তৈরি হতে পারে।

বিইআরসির এই ওই আদেশ দুই দিক থেকে রেকর্ড করতে যাচ্ছে। একদিকে ঝড়োগতিতে অর্থাৎ ১৯ কর্মদিবসের মধ্যে আদেশ প্রদান। অন্যদিকে অতীতে গ্রাহক পর‌্যায়ে কখনও এতো বেশি পরিমাণে দাম বাড়ানোর নজীর নেই। ২০১১ সালে ১ ডিসেম্বর পাইকারিতে সর্বোচ্চ ২১.৪৬ শতাংশ এবং গ্রাহক পর‌্যায়ে ১৪.১৬ শতাংশ দাম বাড়ানোর রেকর্ড রয়েছে।

একইসঙ্গে শুনানির পর মাত্র ৪ কর্মদিবসে আদেশ দেওয়ার ঘটনাও নজির বিহীন। গত ২০ এবং ২১ মে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি গ্রহণ করা হয়। এরপর সরকারি কর্মদিবস ছিল মাত্র ৪দিন। বন্ধের মধ্যেই বিশেষ ব্যবস্থায় গুছিয়ে আনা হয়েছে আদেশের প্রস্তুতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ কাল, বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ

আপডেট সময় : ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬