ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাসের সিলিন্ডার ভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর ‘আমার দেশ’-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী নুরজাহান বেগম, তার ছেলে আরিফ হাসান, রাকিব হোসেন, আয়েশা বেগম ও প্রাইভেট কারের চালক (অজ্ঞাত)। নিহতদের গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি প্রাইভেটকারে একই পরিবারের ছয় সদস্য গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এক্সপ্রেসওয়ের কাছে পৌঁছালে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে ঢুকে পড়ে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা এক শিশু ও চালকসহ মোট চারজন নিহত হন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করেন। আশংকাজনক অবস্থায় আশরাফুল, তাসফীয়া ও রাকিব হোসেন তিনজনকে উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আহত আরো একজন রাকিব হোসেন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার ও গ্যাসের ট্রাকটি জব্দ করেছে বলে শিবচর হাইওয়ে থানার এসআই নূর আলম জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত

আপডেট সময় : ০৩:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬