ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং অপর ১ জন পালিয়ে গেছে।

গত ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি বাবু মোল্লা (৪৫), জেলা চুয়াডাঙ্গার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬