ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে শিবিরের গোশত বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও গোশত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন, মহানগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াজেদ আলীসহ মহানগর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা কেবল কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।

বক্তারা আরও বলেন, ইসলামের শিক্ষা হলো মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করা। কর্মজীবী ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক বৈষম্য কমিয়ে একটি মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে পারি।

সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, রাজশাহী কলেজ ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী, কর্মচারী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে কলেজের কর্মচারীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা এই গোশত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। এ সময় কর্মচারীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে শিবিরের গোশত বিতরণ

আপডেট সময় : ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬