ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব জল্পনা-কল্পনার ইতি টেনে বিশ্বকাপে যাচ্ছেন নেইমার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি নেইমার ভক্তদের মনে জমে থাকা মেঘ কেটে গেল অবশেষে। এতদিন যার বিশ্বকাপ ভাগ্য ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়, তাকে নিয়েই এবার দল সাজাচ্ছেন ব্রাজিল বস কার্লো আনচেলত্তি। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনচেলত্তির বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দলে জায়গা করে নিয়েছেন নেইমার।

ব্রাজিল জাতীয় ফুটবল দলের এই দল ঘোষণা অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচিং স্টাফ, সাবেক ও বর্তমান তারকারা এবং ফুটবল সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা। কার্লো আনচেলত্তির অধীনে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল এবার নতুন উদ্যম ও তারুণ্যের মিশেলে মাঠে নামতে যাচ্ছে। দলটিতে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি একঝাঁক তরুণ প্রতিভার সমন্বয় রাখা হয়েছে।

দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের পর এই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন তিনি। তবে দলে কিছু বড় চমকও রয়েছে। চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো স্কোয়াডে জায়গা পাননি। পাশাপাশি ইগর থিয়াগো, এন্দ্রিক এবং লুইজ হেনরিকের অন্তর্ভুক্তিও আলোচনার জন্ম দিয়েছে।

এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে সেলেসাওদের প্রথম ম্যাচ গত বিশ্বকাপে চমক দেখানো মরোক্কোর বিপক্ষে। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন।

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি।

মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো, পাকেতা।

আক্রমণভাগ: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, রায়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সব জল্পনা-কল্পনার ইতি টেনে বিশ্বকাপে যাচ্ছেন নেইমার

আপডেট সময় : ০২:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬