ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বদলে যাচ্ছে পুরো এশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা তনু হত্যায় আরেক সন্দেহভাজনের সন্ধান ক্রেতাশূন্য বাজারে হিন্দু খামারিদের হাহাকার আত্মহত্যার হুমকি রাজশাহী কলেজে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে

রাজশাহী কলেজে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: রাজশাহী কলেজে ‘বাংলাদেশ স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ মিলনায়তনে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুলাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে সেমিনারে দেশের ক্রীড়া শিক্ষা, গবেষণা ও স্পোর্টস সায়েন্সভিত্তিক উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ক্রীড়াক্ষেত্রে আধুনিক শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে দেশের ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত শারীরিক শিক্ষা কলেজকে কেন্দ্র করে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈদের আগেই মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার আশ্বাস দেন তিনি।

বক্তব্যে ভূমিমন্ত্রী দেশের চলমান অর্থনৈতিক ও উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনেক, তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের সামনেও বড় চ্যালেঞ্জ রয়েছে। এ অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফারাক্কা ও তিস্তা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, দেশের বৃহৎ অংশের সুরক্ষার স্বার্থে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম. রফিকুল ইসলাম। আলোচক হিসেবে আরও বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাবীবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. মামুনুর রশীদ।

এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ভারপ্রাপ্ত ড. মুস্তাফিজুর রহমান এবং ভারতের পাঞ্জাব ইউনিভার্সিটির আইসিসিআর স্কলার ও পিএইচডি ফেলো শারমিন আক্তার শান্তা সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬