ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জারুলের বেগুনি মায়ায় আচ্ছন্ন রাজশাহী কলেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে

আসেফ আবিদ: ছয় পাঁপড়ি বিশিষ্ট হালকা বেগুনি রঙের জারুল ফুলে ছেয়ে গেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের কংক্রিটে ঘেরা লাল ভবন গুলো। কলেজ মাঠের পূর্ব প্রান্ত থেকে পদার্থ বিজ্ঞান ভবন ও পেন্সিল কর্নারে জারুল গাছগুলো বেশ আকর্ষণীয় দেখা যায়। রুদ্র বৈশাখে সবুজ পাতার ফাঁকে বেগুনি পাপড়ির মাঝে হলুদ পরাগের এই সংমিশ্রণ শিক্ষার্থীদের মুগ্ধ করে। তপ্ত দুপুরে জারুল গাছের ছায়ায় শিক্ষার্থীরা খুঁজে নেয় শান্তির ছোঁয়া।

এ বিষয়ে রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহ মোঃ মাহবুব আলম বলেন, জারুল এর সাইন্টিফিক নাম Lagerstroemia speciosa (লেজারস্ট্রোমিয়া স্পেসিওসা)। প্রজাতি অনুযায়ী ফুলটি সাদা এবং গোলাপি রঙেরও হয়ে থাকে। চমকপ্রদ এই ফুল গাছটি জীব-বৈচিত্র রক্ষা ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। পাখি ও কীটপতঙ্গের নিরাপদ আশ্রয় তৈরি করে।

তিনি আরো বলেন জারুল গাছ সাধারণত জলাভূমির আশেপাশে ভালো জন্মায় এবং ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। রাজশাহী কলেজের জারুল গাছ গুলো কবে লাগানো হয়েছে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান আনুমানিক ২০১১ -১২ সালের দিকে গাছগুলো সুশৃংখলভাবে লাগানো হয় এবং জারুল গাছের মাঝে চেরি ফুলের গাছ লাগানো হয় যা এক অনন্য মিশ্রণ তৈরি করে। এই গাছের গুনাগুন সম্পর্কে তিনি বলেন, ফুল, পাতা ও শিকড় উভয়ের ঔষধি গুণ রয়েছে। এর বাকল ডায়াবেটিস রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র রিফাত ইসলাম বলেন দুপুরে ক্লাস শেষে জারুল গাছের ছায়ায় তারা আড্ডায় মেতে উঠেন। এর আগে এত সুন্দর ক্যাম্পাস দেখেননি। আরেক জন শিক্ষার্থী জাহিদ হাসান বলেন বেগুনি পাঁপড়িগুলো সবুজ ঘাসে ছড়িয়ে থাকে যা তাদের বসার জায়গাকে আরো আকর্ষণীয় করে তোলে।

তিনি আরো বলেন রাজশাহী কলেজ একেক মৌসুমে একেক রূপে নতুন করে সাজে যা তাদের কাছে কলেজ কে নতুন ভাবে পরিচিত করে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জারুলের বেগুনি মায়ায় আচ্ছন্ন রাজশাহী কলেজ

আপডেট সময় : ১১:২৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬