ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাবের সদস্যরা। এ ঘটনায় পাঁচ র‍্যাব সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ সোহাগ মাহমুদ (৩০) নামে এক যুবককে হেফাজতে নিয়েছে। তিনি ওই এলাকার ফজলুর রহমানের ছেলে। আহত র‍্যাব সদস্যরা হলেন- আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন, রিয়াজুল করিম ও শাহিন।

স্থানীয় সূত্র জানায়, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন যুবক মাদকের আসর বসিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাদা পোশাকে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালাতে গেলে উপস্থিত কয়েকজন তাদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আফজাল হোসেন ডিলু বলেন, র‍্যাব সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী আক্তার বলেন, প্রথমে শাহিন নামে এক র‍্যাব সদস্য পেটব্যথাজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে আরও চার র‍্যাব সদস্য হামলার শিকার হয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেন।

লালপুর থানার (ওসি শফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে তথ্য সংগ্রহে র‍্যাবের ছয় সদস্য সিভিল পোশাকে ঘটনাস্থলে যান। সেখানে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরও কয়েকজন ব্যক্তি অসদাচরণ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ৫

আপডেট সময় : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬