ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জে অপহরণ-চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’ বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের সামরিক অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে অগ্রগতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই কার্যকর থাকবে। প্রজেক্ট ফ্রিডম স্থগিতের উদ্দেশ্য হলো—চুক্তি চূড়ান্ত করা এবং তা স্বাক্ষরের সম্ভাবনা যাচাই করা।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের আক্রমণাত্মক ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি জানান, এখন ট্রাম্প প্রশাসন একটি কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চায়, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে তাদের বর্তমান সামরিক তৎপরতা সরাসরি যুদ্ধের অংশ নয় এবং এ জন্য কংগ্রেসের আলাদা অনুমোদনের প্রয়োজন পড়ে না।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০৩:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬