ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জে অপহরণ-চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’ বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। লোডশেডিং যেটা ছিল সাময়িক, সেটা যান্ত্রিকর সমস্যার কারণে ছিল।মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎমন্ত্রী বলেন, লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল। যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। কয়দিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম সাত দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নেই।

তিনি বলেন, যদি কোথাও বিদ্যুৎ না থাকে, তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। কিন্তু আমাদের যে জেনারেশন আছে, সে জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি একটা কথা বললাম এখান থেকে, গ্রামে লোডশেডিং নেই। যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ফল্ট লোকেট করতে টাইম লাগে। সেজন্য বিদ্যুৎটা আসে না, আবার ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আগে একটা কথা বলেছি, মেশিন, যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায়, তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতে হবে।

তেলের সংকটের কারণে লোডশেডিং হবে– এরকম কোনো বিষয় আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয়নি। যেহেতু লোডশেডিং হয়েছিল, তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয়নি, এখনো হবে না, কখনোই হবে না। বিকজ আই হ্যাভ সাফিসিয়েন্ট স্টক। আমরা পারচেস করেই যাচ্ছি।

বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধ হবে কিনা? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আজ ওইটা নিয়ে মিটিং করেছি। একটা পুরোনো রোগ সারতে টাইম লাগে। আজ ওইটা নিয়ে বৈঠক করেছি। আমি বলতে পারি যে, এটা থেকে নিস্তার নেওয়ার জন্য একটা পথ বের করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬